শাকিব-বুবলীর বিয়ে হয়নি, দাবি প্রযোজক ইকবালের

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে সিনেমা জগতে পা রাখেন চিত্রনায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক। প্রথম ছবিতেই নায়ক ছিলেন শাকিব খান। এরপর ‘শুট্যার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’সহ টানা ১২টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন এই জুটি।

এরই মধ্যে ২০১৯ সালে ‘বীর’ সিনেমার শুটিং শুরু করেন শাকিব খান ও বুবলী। ওই সিনেমার শুটিংয়ের সময়ই বুবলীর বেবি বাম্প দেখা যায়। কড়া নিরাপত্তার মাঝেও নায়িকার বেবি বাম্প নজর এড়ায়নি ভক্তদের। তখনই শুরু হয় বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।

এর পরপরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। সেখানেই জন্ম দেন প্রথম পুত্র সন্তান শেহজাদ খান বীরের। বছরখানেক বাদে সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন তিনি। জানান, তার সন্তানের পিতা শাকিব খান। পূবাইলে শাকিবের বাড়িতে তাদের বিয়ে হয়েছে।

যদিও বর্তমানে এই জুটির সম্পর্ক ভালো নেই। এক ছাদের নিচে তারা থাকছেন না লম্বা সময় ধরেই। বুবলীর দাবি, শাকিবের সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি। দুজনেই সময় নিচ্ছেন সন্তানের কথা চিন্তা করে।

তবে এক সময়ের শাকিব খানের বন্ধু ও প্রযোজক মো. ইকবালের দাবি, শাকিব-বুবলীর বিয়েই হয়নি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন তিনি।

শাকিব খান ও বুবলীকে নিয়ে ‘পাসওয়ার্ড’ সিনেমা নির্মাণ করেছিলেন ইকবাল। ‘বীর’ সিনেমার শুটিংয়েও সময়ও সেখানে উপস্থিত ছিলেন তিনি। বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতেন ইকবাল। কিন্তু পুরো শুটিং ইউনিটকেই বিষয়টি গোপন রাখতে বলেছিলেন তিনি।

বিষয়গুলো উল্লেখ করে ইকবাল বলেন, ‘শাকিব খান ও বুবলীর বিয়েই হয়নি। শাকিব নিজেই আমাকে একাধিকবার এই কথা বলেছেন। তবে বুবলী বলেছেন, তাদের কাবিন হয়েছে। আমি বুবলীকে বলেছি, কাবিন হলে তোমাদের কাবিননামা দেখাও। সে কাবিননামা দেখাতে পারেনি।’

বীর সিনেমার শুটিংয়ের কথা উল্লেখ করে ইকবাল বলেন, ‘যখন বীর সিনেমার আইটেম গানের শুটিং হয়, তখন আমি ক্যামেরাম্যানকে বলেছিলাম- ক্যামেরা যেন বুবলীর পেট পর্যন্ত না যায়। বুক থেকে মাথার উপরে থাকে। আসলে আমি সবই জানতাম, কিন্তু এসব নিয়ে কখনো কথা বলতাম না।’

ইকবাল বলেন, ‘‘শাকিব যখন আমাকে বুবলীর বিষয়টা জানায়, তখন আমি তাকে বলি- ‘তুমি কাজটি ঠিক করোনি।’ আমি সঠিক ছিলাম। যদি শাকিব এমন কিছু না করতো, তাহলে তাকে আজ এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না।’’

উল্লেখ্য, ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। বুবলীর দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম। যার নাম রাখা হয় শেহজাদ খান বীর।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান