শাকিব খান হচ্ছেন ক্রিকেটের ক্যাপ্টন

news-image

বিনোদন প্রতিবেদক : ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবির নাম বদলে এখন হয়েছে ‘ক্যাপ্টেন’। না, কোনো জাহাজের ক্যাপ্টেন নয়, এই ক্যাপ্টেন ক্রিকেট দলের ক্যাপ্টেন। এই চলচ্চিত্রে শাকিবের চরিত্রের সঙ্গে মিল রেখেই এ নাম পরিবর্তন, বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির নির্মাতা সাফি উদ্দিন সাফি।
ছবির পাঁচটি গান ও কিছু অংশের শুটিংয়ের জন্য এখন ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে আছেন সাফি। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, “পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ যখন আমি চিন্তা করছিলাম, তখন যে বিষয়টি আমার মাথায় ছিল তা হলো শাকিবের জন্য ভিন্ন একটি চরিত্র তৈরি করা। একদিন ফেসবুকে এক ছবিতে শাকিবকে দেখি, সে বাংলাদেশ ক্রিকেট দলের পোশাক পরে আছে। আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন দিয়ে জানি, এটা কোনো শুটিংয়ের ছবি নয়। ক্রিকেটার হিসেবে শাকিব কোনো অভিনয় করেনি। সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিলাম, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ করব ক্রিকেটের গল্প নিয়ে। শাকিব খান ছবির গল্প শুনেই বলেছিলেন, এই ছবির নাম ‘ক্যাপ্টেন’ হওয়া উচিত।
তখন থেকেই আমাদের নাম পরিবর্তনের একটা ইচ্ছা ছিল। গানের শুটিংয়ে এসে আমার সিদ্ধান্ত চূড়ান্ত করলাম নাম পরিবর্তনের। ছবির গল্পের সঙ্গেও নামটি মিলে যায়। তাই এখন থেকে ছবির নাম ‘ক্যাপ্টেন’।”
শুটিংয়ের জন্য ২ আগস্ট থেকেই ভারতে আছেন ছবির নায়ক শাকিব খান, অভিনেত্রী মৌসুমি হামিদ, পরিচালক সাফি উদ্দিন সাফিসহ ইউনিটের অন্যরা। গতকাল সোমবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দেন জয়া আহসান, ইমন ও শহীদুল ইসলাম সাচ্চু। আজ মঙ্গলবার থেকে তাঁরাও শুটিংয়ে অংশ নিচ্ছেন।
গেল বছরের ১৬ সেপ্টেম্বর এ ছবির শুটিং শুরু হয়েছিল। এরই মধ্যে ছবির সিংহভাগ চিত্রধারণের কাজ শেষ হয়েছে। শিডিউল ও ভিসা জটিলতার কারণে মাঝখানে কিছুদিন শুটিং বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে কাজ। দ্রুত কাজ এগোচ্ছে, কারণ আসছে ঈদেই ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক সাফি।
‘ক্যাপ্টেন’ ছবিতে মোট পাঁচটি গান রয়েছে। সব গানই লিখেছেন কবির বকুল। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন ও কৌশিক হোসেন তাপস। আর তাতে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা, কনা, তাসিফ, আসিফ আকবর, খেয়া ও সাব্বির।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার