শাকিবের ‘দরদ’ ফাঁস ইউটিউবে

news-image

বিনোদন ডেস্ক : ইউটিউবে ছড়িয়ে পড়েছে শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘দরদ’। গত ১৫ নভেম্বর শুক্রবার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলাদেশের বাইরে কয়েকটি দেশে মুক্তি পেয়েছে ছবিটি। এরই মধ্যে পাইরেসির শিকার হলো ছবিটি।

গতকাল ২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় ঢাকার তারকা অভিনয়শিল্পীদের সঙ্গে নিয়ে সিনেমাটি উপভোগ করেন ‘দরদ’ ছবির নায়ক শাকিব খান। তবে এক সপ্তাহ না পেরোতেই ছবি ফাঁস হওয়া চলচ্চিত্রের জন্য অশনি সংকেত।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবিটি ফাঁস হয় ইউটিউবে। একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির নয় দিনের মাথায় ছবিটি পাইরেসির কবলে পড়ে। গত জুন মাসের ১৭ তারিখ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে শাকিবের নতুন ছবি ‘দরদ’ মুক্তির মাত্র ১ সপ্তাহ পর ফাঁস হওয়া নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ শাকিব খানের প্রথম সর্বভারতীয় ছবি। এতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী