শরণার্থীদের জন্য এগিয়ে আসার আহ্বান পোপ ফ্রান্সিসের

news-image

অনলাইন ডেস্ক : খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের প্রার্থনায় শরণার্থীদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রবিবার সন্ধ্যায় ভ্যাটিক্যানে জড়ো হওয়া মানুষের উদ্দেশ্যে পোপ বলেন, ‘আপন ভূমি থেকে বিতাড়িত’ লাখো শরণার্থীদের দুর্দশাকে এড়িয়ে যাবেন না।

এসময় শরণার্থীদের মেরি ও জোসেফের সঙ্গে তুলনা করে বাইবেল থেকে উদ্ধৃত এক গল্পের মাধ্যমে পোপ বলেন, মেরি ও জোসেফও একইভাবে নাজারেথ থেকে বেথেলহাম এসেছিলেন। তিনি আরও বলেন, নিরীহদের রক্ত-শোষণকে যারা সমস্যা মনে করে না, এমন নেতাদের কবল থেকে পালাতে বাধ্য হচ্ছেন শরণার্থীরা।’

৮১ বছর বয়সী এই আর্জেন্টাইন ধর্মগুরু উপাসকদের উদ্দেশ্যে বলেন, ‘জোসেফ ও মেরির পদচিহ্নে আরো অনেকের পদচিহ্ন রয়েছে। আমরা লাখো মানুষের পদচিহ্ন দেখছি, যারা পালিয়ে যাওয়াটাকে বেছে নেয়নি বরং স্বজনদের রেখে নিজ ভূমি ছাড়তে বাধ্য হয়েছেন।’ সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির