শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।আজ শনিবার সকালে আঘাত হান ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ, লাহোর, পেশওয়ার, রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়। এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় ভূমিকম্পের ঘটনা। আজ স্থানীয় সময় পৌনে ১২টার দিকে ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত লোকজন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন।

পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগান-তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে। এর গভীরতা ৯৪ কিলোমিটার।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল কম্পন।

প্রধান শহরগুলো ছাড়াও, রিপোর্টগুলি নিশ্চিত করেছে যে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের লোয়ার দিরের মতো এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসিন্দারা বাইরের দিকে ছুটে আসেন, অনেকে ভয়ে কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করতে শুরু করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি