শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউ গিনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউগিনি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) সকালে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন আইল্যান্ডে ভূমিকম্পটি আঘাত হেনেছে। খবর এএফপির।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্প আঘাত হানার পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সকল উপলব্ধ তথ্যের ভিত্তিতে বলা যায় ভূমিকম্পের পর সুনামির হুমকি এখন কেটে গেছে। নিকটতম পর্যবেক্ষণ স্থানে কোনো সুনামি আঘাত হানেনি বলেও জানানো হয়।

স্থানীয় সময় শনিবার সকাল ৬টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নিকটতম প্রধান শহর কিম্বে থেকে প্রায় ১৯৪ কিলোমিটার (১২০ মাইল) দক্ষিণ-পূর্বে।

কিম্বে শহরের এক স্থানীয় বাসিন্দা বলেন, তিনি ভূমিকম্পের পর সেখানে কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাননি। তিনি বলেন, আমরা এখানে ভূমিকম্প অনুভব করেছি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কাউকে সরিয়ে নেওয়ারও প্রয়োজন হয়নি।

ওয়ালিন্দি প্লানটেশন রিসোর্টের কর্মী বারবারা আইবিলো বলেন, তিনি সামান্য কম্পন অনুভব করেছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর ৪ দশমিক ৯ এবং ৫ দশমিক ৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি