লিভ ইন করছেন বিজয়-তৃষা!

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় থালপাতি ও তৃষা। তাদের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০০৫ সাল থেকে। দীর্ঘ এই সময়ে তাদের সম্পর্ক নিয়ে বাড়তে থাকে জল্পনা। সম্প্রতি কিছু ছবি ফাঁস হয়েছে এই জুটির। ফলে এখন তাদের সম্পর্কের জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, একসঙ্গে লিভ ইন এ রয়েছেন এই বিজয়-তৃষা!

অভিনেতা বিজয় এখন রাজনীতিতে পা দিয়ে নিজেকে আরও জনপ্রিয় করে তোলার চেষ্টা করছেন। এদিকে তৃষাও সিনেমা নিয়ে কাটাচ্ছেন ব্যস্ত সময়। ঠিক এরই মধ্যে সামাজিক মাধ্যমে ফাঁস হলো তৃষা-বিজয়ের কিছু ছবি। যা দেখে নেটিজেনরা স্পষ্ট ধরে নিয়েছেন, একটা লিভ ইন সম্পর্কে রয়েছে এই জুটি।

ফাঁস হওয়া একটি ছবিতে দেখা যায়, বিজয়ের সঙ্গে তার অ্যাপার্টমেন্ট এর লিফটে দাঁড়িয়ে আছেন তৃষা। এ সময় লিফটের মধ্যেই মিরোর সেলফিতে নিজেদের ফ্রেমবন্দি করে নিয়েছেন তৃষা। এছাড়াও বিজয়ের সাথে তৃষাকে আরও কিছু জায়গাতে আবিস্কার করা হয়। কারণ, তৃষা যেখানেই যান সেখান থেকে নিজের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। এ সময় তার বেশ কিছু ছবিতে দেখা যায়, তৃষাকে ক্যামেরাবন্দি করা সেই ব্যক্তির জুতা স্পষ্ট। সেই জুতাকে চিহ্নিত করে বিজয়ের পায়ে থাকা একই জুতার সঙ্গে মিলে যায়। এর এতেই নেটমাধ্যমে তৃষা-বিজয়ের সম্পর্কের জল্পনা আরও তুঙ্গে উঠতে থাকে। তাদের এসব ছবি দেখেই অনুরাগীদের দাবি, বিজয়ের সঙ্গে সর্বত্রই তৃষার উপস্থিতি; নিশ্চই লিভ ইন সম্পর্কেই রয়েছেন এই জুটি।

২০০৫ সালে ‘গিলি’ ছবিতে অভিনয় করেন বিজয় এবং তৃষা। সে থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু। তারপর ‘আথি’, ‘থিরুপাচি’ এবং ‘কুরুভি’র মতো ছবিতেও জুটি বাঁধেন তারা।

২০০৮ এ হঠাৎ করেই জুটি বেঁধে সিনেমায় অভিনয় বন্ধ করে দেন বিজয়-তৃষা। শোনা যায়, বিজয়ের পরিবার তার উপরে তৃষার সঙ্গে ছবি না করার শর্ত চাপিয়ে দিয়েছিল। তখন প্রকাশ্যে বিজয় ও তৃষা জানিয়েছিলেন, তারা শুধুই বন্ধু।

১৫ বছর পর সব রটনা সরিয়ে লোকেশ কানাগরাজের ‘লিও’ ছবিতে আবারও জুটি বাঁধেন তারা। সেই ফ্রেম থেকে নতুন করে শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার