লায়লার মামলায় জামিন পেলেন টিকটকার মামুন

news-image

অনলাইন ডেস্ক : ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের (২৫) জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এ আদেশ দেন।

গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন তার বান্ধবী লায়লা আক্তার ফারহাদ। পরদিন তাকে গ্রেপ্তার করে পুলিশ।

১১ জুন তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ।
এরপর সেই নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে ফৌজদারি বিবিধ মামলা করে মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবী। আজ শুনানিকালে বাদী আদালতে হাজির ছিলেন। এ সময় তার আইনজীবী জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। মামলার অভিযোগে লায়লা মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। প্রিন্স মামুনের সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় জানান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান