লন্ডনে ট্রাম্পকে স্বাগত জানানো হবে না : সাদিক খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৮ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর এ সফরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত না জানানোর ঘোষণা দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পকে লন্ডনে স্বাগত জানানো হবে না বলে উল্লেখ করেন তিনি।এর আগে দেশটির ‘ব্রিটেন ফার্স্ট’-এর তিনটি মুসলিম বিদ্বেষী ভিডিও রিটুইট করেন ট্রাম্প।

এর পরই দেশ-বিদেশে সমালোচনার সম্মুখীন হন ট্রাম্প। ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। এ অবস্থায় লন্ডন বিধানসভায় মেয়রের কাছে ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়। তারই লিখিত জবাবে মেয়র সাদিক খান বলেন, ‘মেয়র হিসেবে আমি সব সময় লন্ডনবাসীর স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় কথা বলব। প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিল করতে আমি আগেও থেরেসা মেকে বলেছি।’

সাদিক খান আরও বলেন, ‘একটি দল আমাদের দেশে বিভেদ ও হিংসা ছড়িয়ে দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জঘন্য চরমপন্থী দলটির জন্য টুইটারে প্রচার চালিয়েছেন। এই ঘটনার পর যে কোনো ধরনের রাষ্ট্রীয় সফরে তাকে স্বাগত জানানো হবে না।লন্ডন সহনশীলতা, গ্রহণযোগ্যতা ও বৈচিত্র্যতার বাতিঘর। আর ট্রাম্প বিভিন্ন সময়ে যেসব মতামত দিয়েছেন তা লন্ডনবাসীর মূল্যবোধের সঙ্গে বেমানান।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির