লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে হেফাজতের বিক্ষোভ

news-image

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম ও ইসলামি আন্দোলন বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ থেকে তারা পৃথকভাবে মিছিল বের করার পাশাপাশি সংক্ষিপ্ত সমাবেশও করেন। বিক্ষোভ মিছিলকে ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে মোতায়েন ছিল পুলিশ ও র‌্যাব। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি সম্পন্ন হয়। জুমার নামাজের পর মসজিদ গেইটে সংক্ষিপ্ত পৃথক সমাবেশ শেষে মিছিল নিয়ে দুটি সংগঠনের নেতাকর্মীরা দু’দিকে চলে যান। হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর মোমিন রোড ও জামাল খান হয়ে চলে যায় চট্টগ্রাম প্রেসক্লাবে।
 
ইসলামি আন্দোলন চট্টগ্রাম মহানগর মিছিল নিয়ে যায় এর উল্টো দিকে কোতোয়ালি মোড়ে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার