রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : ইউএসএআইডি

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রশাসক মার্ক অ্যান্ডু গ্রিন।

তিনি বলেন, সামাজিক বৈষম্য দূর করতে আমি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ দেশটিতে এটিই এখন প্রধান সমস্যা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে আমেরিকান ক্লাবে রোহিঙ্গাবিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

অ্যান্ড্রু গ্রিন বলেন, এ সমস্যা নিরসনে তারা যেন দ্রুত পদক্ষেপ নেয় মিয়ানমার সরকারের কাছে আমি সেই আহ্বান জানাব।

তিনি বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে গিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের ওপর দিয়ে বয়ে চলা ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনেছি। তারা সহিংসতার শিকার হয়েছেন। তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে।

এর আগে ১৪ মে মার্ক অ্যান্ড্রু গ্রিন বাংলাদেশে আসেন। ১৫ মে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। আজ বৃহস্পতিবার তিনি মিয়ানমারের উদ্দেশে রওনা দেবেন।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার