রোহিঙ্গা গণহত্যার স্পষ্ট প্রমাণ চায় মিয়ানমার!

news-image

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সেনাবাহিনীর নৃশংস অভিযানে গণহত্যা, গণধর্ষণ ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগের স্পষ্ট প্রমাণ দেখতে চায় মিয়ানমার।

বৃহস্পতিবার জেনেভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং টুন এ কথা বলেন।

এসময় এই উপদেষ্টা আরও বলেন, ‘জাতিগত নিধন বা গণহত্যার অভিযোগটি গুরুতর এবং এটি হালকাভাবে নেয়ার বিষয় না। আমরা প্রায়ই অভিযোগ শুনি যে মিয়ানমারে জাতিগত নিধন বা গণহত্যা হয়েছে। আমি আগেও বলছি এবং আবারও বলতে চাই এটি আমাদের সরকারের নীতি নয়। তারপরও যদি অভিযোগ থাকে তাহলে সে বিষয়ে স্পষ্ট প্রমাণ দিতে হবে।’

উপদেষ্টা থাউং টুন বলেন, রাখাইনে দীর্ঘদিন ধরে বসবসারত মুসলমানরা এখনও সেখানেই বসবাস করছেন। যদি সেখানে গণহত্যা চালানো হতো তাহলে ওখানে আর কেউ বসবাস করতো না।’

rohinguya

মিয়ানমারের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দাবি করেন, ‘আরাকান রোহিঙ্গা সালভাশন আর্মির (এআরএসএ) ভয়ে রাখাইনের মুসলমানরা দেশত্যাগ করেছেন। তাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার ইচ্ছা আছে মিয়ানমারের। রাখাইনের গ্রামে গ্রামে এসব অভিযোগ খতিয়ে দেখছে সেনাবাহিনী।

গত ৭ মার্চ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জায়েদ রা’দ আল হুসেইন অভিযোগ করে বলেছিলেন, ‘রাখাইনে স্পষ্ট এবং শক্তিশালী প্রমাণ রয়েছে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন ও গণহত্যার।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির