‘রোহিঙ্গাদের খাওয়াতে প্রতিদিন খরচ ১ মিলিয়ন ডলার’

news-image

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রেগ্যান বলেছেন, ‘কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাওয়াতে প্রতিদিন এক মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে।’আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাফ উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় ও রোহিঙ্গা নারীদের নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন রিচার্ড রেগ্যান।

একই অনুষ্ঠানে জাতিসংঘের জনসংখ্যা তহবিল কার্যক্রমের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি ডক্টর আশা টর্কেলসন বলেছেন, ‘সহিংসতা বন্ধের পাশাপাশি সহিংসতা নির্মূলসহ নারীদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে হবে।’ উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা নারীদের তৈরি বিভিন্ন পণ্য ও খাদ্যের প্রদর্শনী পরিদর্শন করেন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা।

রিচার্ড রেগ্যান বলেন, ‘এই কর্মসূচির জন্য তহবিল সংগ্রহ একটি কঠিন চ্যালেঞ্জ। তবে এটা বলব যে, আমরা ভাগ্যবান। দাতারা যথেষ্ঠ উদার। সে কারণেই যখন থেকে তারা কক্সবাজারে এসেছে তখন থেকেই খাদ্য সরবরাহ করতে পারছি। যদিও, যেকোনো সময়ে তাদের মনযোগ অন্য কোনো দুর্যোগের দিকে ঘুরে যাওয়ার ভয় থেকেই যায়। আশা করব রোহিঙ্গাদের বেলায় এমনটা ঘটবে না।’

কমিউনিটি সেন্টার উদ্বোধনে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়নুল কবির, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস মিয়া সেপ্পো, ইউএনএফপিএর জিবিভি বিশেষজ্ঞ ফাতেমা সুলতানা, গণউন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী মো. রোকনুজ্জামান জিল্লুল্লাহ।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার