রোববার সব রুটে ট্রেন চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ রোববার সারাদেশে সব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার (৩ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অনিবার্য কারণবশত রোববার (৪ আগস্ট) সব ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।’

এর আগে সরকারি চাকরিতে কোটা ইস্যুকে ঘিরে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে গত বৃহস্পতিবার (১ আগস্ট) স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়। তবে আন্তঃনগর ট্রেন চালাচল বন্ধ ছিল। রেলওয়ের এ সিদ্ধান্তের ফলে আগামীকাল স্বল্প দূরত্বের ট্রেনও চলবে না।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান