রোবট রেফারি থাকছে কাতার বিশ্বকাপে!

news-image

স্পোর্টস ডেস্ক : প্রতিনিয়তই ফুটবলে যোগ হচ্ছে নতুন প্রযুক্তি। এরই ধারাবাহিকতায় কাতার ২০২২ বিশ্বকাপে অভিনব এক প্রকল্প হাতে নিয়েছে ফিফা। এই আসরে সহকারী রেফারি হিসেবে কাজ করতে পারে ‘রোবট’। এমনই পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

এ ব্যাপারে ফিফার টেকনোলজি ডিরেক্টর জোহান্নেস হোলজমুলার জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী নতুন প্রকল্পে সহকারী রেফারিদের পরিবর্তে কম্পিউটার টেকনোলজির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অফসাইড সিদ্ধান্ত দেওয়া হবে।

এক্ষেত্রে যদি কোনো ফুটবলার লাই ক্রস করে, তবে অ্যালার্ম বেজে উঠবে। এটা অনেকটা গোললাইন টেকনোলজির মতো। এমনকি শরীরের কোন অংশ অফসাইড হলো তাও দেখিয়ে দেবে এটি। এছাড়া এটি খেলোয়াড়ের পায়ের আকারও বিবেচনা করবে।

এই রোবট প্রযুক্তি অবশ্য ইতোমধ্যে পরীক্ষা করানো হয়েছে গত ডিসেম্বরে। কাতারেই ক্লাব বিশ্বকাপের ম্যাচে, যেখানে শিরোপা জিতেছিল লিভারপুল।

জার্মান ব্রডকাস্টার এআরডিতে হোলজমুলার এ প্রসঙ্গে বলেন, ‘অফসাইড টেকনিকের পেছনে এই ধারণাটি খেলায় ভিডিও অ্যাসিট্যান্ট রেফারি দ্বারা আরও ত্বরান্বিত করবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ