রোনালদোর রিয়াল ছাড়ার নেপথ্যে মেসি!

news-image

স্পোর্টস ডেস্ক: রায়ান গিগস ইংলিশ ফুটবলের জীবন্ত কিংবদন্তি। জীবনের পুরানো সময় খেলেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। বর্তমানে ওয়েলসের ম্যানেজার রায়ান গিগস। ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক এই সতীর্থের দাবি, পর্তুগিজ তারকার রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পেছনে লিওনেল মেসির হাত রয়েছে!

গত ১০ বছর ধরে শ্রেষ্ঠত্বের লড়াই দেখেছে লা লিগা। রোনালদো ও মেসির দ্বৈরথে লাভ কুড়িয়েছে স্প্যানিশ ফুটবল লিগ। কিন্তু আসন্ন মৌসুম থেকে একই লিগে থাকবেন না রোনালদো-মেসি প্রতিদ্বন্দ্বিতা।

আইটিভি-তে দেওয়া এক সাক্ষাৎকারে রায়ান গিগস বলেন, রোনালদোর রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে যাওয়ায় আমি বিস্মিত। এটা রোনালদোর কাছে বিশাল চ্যালেঞ্জ হতে চলেছে। একই সঙ্গে তার ক্যারিয়ার সমৃদ্ধ হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস— দুর্দান্ত একটা ক্যারিয়ার।

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়ে রোনালদোর সতীর্থ ছিলেন গিগস। সাবেক এই সতীর্থের দল ছাড়ার প্রসঙ্গে এদিন মেসিকে টেনে আনেন তিনি। বলেন, ‘‘মেসির থেকে ভাল ফুটবলার প্রমাণ করতে রোনালদো দৃঢ় প্রতিজ্ঞ। ও এখন সেই চ্যালেঞ্জ ছোড়ার মতো জায়গায় চলে এসেছে। ও বলতেই পারে, ‘আমি ইংল্যান্ড, স্পেনে প্রমাণ করেছি। এমনকি জাতীয় দলের হয়ে খেলেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। ইতালিতেও এটা করব।’’

এখানেই থেমে থাকেননি রোনালদোর সাবেক এই সতীর্থ। গিগস আরও বলেছেন, ‘‘যদি ও নিজেকেই প্রশ্ন করে আমি কি মেসির থেকেও ভাল? তখন ওর যুক্তি সম্ভবত এটাই হবে।’’

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার