রুশ বিশ্বকাপ উপভোগ করতে এসেছে ভিনগ্রহের প্রাণী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নিক্ষেপিত একটি রকেট উড়ে গেছে বিশ্বকাপ স্টেডিয়ামের ওপর দিয়ে। উড়ে যেতে থাকা রকেটটি নিয়ে রসিক রুশদের মন্তব্য, ভিনগ্রহের প্রাণীরা বিশ্বকাপ আসর উপভোগ করতে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে জানা গেছে, প্লেসেত্স্ক স্পেস সেন্টার থেকে সোমবার সয়্যুজ-২.১বি ক্যারিয়ার নামের একটি রকেট নিক্ষেপ করা হয়। নিজনি নোভগরড স্টেডিয়ামে সুইডেন-দক্ষিণ কোরিয়া ম্যাচের কিছুক্ষণ আগেই এটি ছোড়া হয়। স্টেডিয়াম থেকে বেশ স্পষ্ট অবস্থায় রকেটটিকে আকাশে দেখা যায়। স্টেডিয়ামে থাকা রুশরা , ‘ওটা রকেট, নাকি ভীনগ্রহের প্রাণী। ’ কেউ কেউ বলে ওঠেন, ‘বিশ্বকাপ ফুটবল দেখতে ভিনগ্রহের প্রাণীরাও চলে এসেছে।’

রাশিয়া জানায়, সোমবার পৌনে একটার সময় সয়্যুজ-২.১বি রকেটটি নিক্ষেপ করা হয়। এরসঙ্গে গ্লোনাস-এম নেভিগেশন স্যাটেলাইট যুক্ত ছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৪ জুন রবিবার মস্কো থেকে পৌনে একটার সময় এই রকেটটি নিক্ষেপ করা হয়। রাশিয়ান এরোস্পেস ফোর্বস সফলভাবে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার