রুমায় কেএনএফের ছোড়া গুলিতে সেনা সদস্য আহত

news-image

জেলা প্রতিনিধি : বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ছোড়া গুলিতে শাকিল নামে এক সেনা সদস্য আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (৩০ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার পাইন্দু এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাকিল সেনাবাহিনীর ল্যান্স করপোরাল বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বান্দরবানের রুমা-থানচি ও রোয়াংছড়িতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। অভিযানের অংশ হিসেবে সোমবারও রুমার পাইন্দু এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা গুলি ছুড়লে ল্যান্স করপোরাল শাকিল পায়ে গুলিবিদ্ধ হন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাইন্দু এলাকায় কেএনএফের ছোড়া গুলিতে শাকিল নামে এক সেনা সদস্য আহতের খবর শুনেছি। বিস্তারিত পরে জানা যাবে।

নয়ন চক্রবর্তী/এফএ/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি