রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারণা করা যাবেনা পাকিস্তানে: সুপ্রিম কোর্ট

news-image

রাষ্ট্রীয় খরচে কোনোধরণের নির্বাচনী প্রচারণা করা যাবেনা। এমনকি নির্বাচনী প্রচারণাকালে প্রত্যেক রাজনীতিবিদদের তাদের নিরাপত্তারক্ষীদের খরচ প্রত্যেককেই বহন করতে হবে বিশেষ করে জামেয়াত উলেমা-ই-ইসলামি-ফজলের প্রধানকে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত নিজেকেই করতে হবে। মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট সকল রাজনীতিবিদদের উদ্দেশ্য করে এ নির্দেশনা দিয়েছেন আদালত।

পাকিস্তানের আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা ও মন্ত্রীরা আঠারশো সিসির ওপর কোনো গাড়ি ব্যবহার করতে না পারলেও বিলাসবহুল সরকারি গাড়ি ব্যবহারের বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হয়। এরপরই এ আদেশটি দিলেন দেশটির আদালত বলে জানিয়েছে সংবাদপত্র ডন। তবে এ প্রসঙ্গে মাওলানা ফজল সাংবাদিকদের বলেন, প্রটোকল ও নিরাপত্তা দু’টি এক বিষয় নয়।

পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বে তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ সরকারি গাড়ি ব্যবহার করছেন এরকম তিন নেতা, জামেয়াত উলেমা-ই-ইসলামি-ফজলের প্রধান মাওলানা ফজুলর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল গাঠুর হায়দিরি ও নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগের সিনেটর কামরান মিখ্যায়েলকে আদালতে আসার নির্দেশনা দেয়ার পর নিরাপত্তাব্যবস্থা নিজেদের বহন করার এ নির্দেশনা দেন। যদিও নেতাদের বিরুদ্ধে থাকা সকল অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। এরআগেও বেলুচিস্তানের সাবেক সাত মন্ত্রীকে বিলাসবহুল গাড়ি ফেরতের নির্দেশ দেন। এমনকি এসময় তাদের ওপর জরিমানাও নির্ধারিত করা হয়েছিল। ডন

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার