রাম রহিমের শিষ্যের ডেরায় জলসা ঘরের সন্ধান

news-image

অনলাইন ডেস্ক : গোপন কুটুরি। সুড়ঙ্গপথ। সবই আছে। একেবারে যেন রাম রহিম বাবার ডেরা। তবে এই কুটুরিতে ‘বাবা’র শিষ্যদের গুরুমন্ত্র দেওয়া হত না। চলত অপকর্মের আসর।

ভারতের হরিয়ানা নয়। কলকাতার বড়বাজারে মিলল রাম রহিমের মতো ডেরা। কাকতালীয় ভাবে এখানে অপকর্ম চালানোর অভিযোগ যার বিরুদ্ধে, সেই প্রমোদ সিংহানিয়া নিজেকে রাম রহিম বাবার শিষ্য বলেই প্রচার করত। ‘ডেরা’র সন্ধান মিলতেই অবশ্য দিব্যি গা ঢাকা দিয়েছে অভিযুক্ত।

বড়বাজার থানার কাছে ৪ নম্বর শম্ভুনাথ মল্লিক লেনে একটি চারতলা বাড়িতেই এই অপকর্মের আসর চলত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ওই বাড়ির বিভিন্ন ঘরের মাঝের ফাঁকা জায়গা কাঠ দিয়ে ঘিরে ২৬টি ছোট কুঠুরির মতো ঘর তৈরি করেছিল এই প্রমোদ। সেখানেই বাইরে থেকে নারী এনে অপকর্মের আসর চালানো হত। অনেকদিন ধরেই ওই ঘরগুলি সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন ছিল। কিন্তু সব প্রশ্নের উত্তর মেলে গত ২৫ ডিসেম্বর।

বাসিন্দারা জানিয়েছে, ১৫ ডিসেম্বর ওই কুঠুরির মতো ঘরের মধ্যে এক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। তারপর লোকজন জড়ো করে বাসিন্দারা হানা দিলে প্রমোদ পালিয়ে যায়। কুঠুরির ভিতরে ঢুকে স্থানীয় বাসিন্দারা দেখেন, ঘরের ভিতর থেকে গোপনে যাতায়াত করার জন্য সুড়ঙ্গ রয়েছে। ওই সুড়ঙ্গ পথেই অপকর্মের সঙ্গে যুক্ত নারী ও পুরষদের যাতায়াত ছিল বলে মনে করছেন এলাকাবাসীরা।

যদিও পুলিশের বক্তব্য, প্রমোদের এই কারবার সম্পর্কে তাদের কাছে আগে কেউ অভিযোগ করেননি। ওই বহুতলে সে গোপন কুঠুরি তৈরি করে সন্দেহজনক কার্যকলাপ করছে তাও কেউ অভিযোগ করেনি।

পুলিশ সূত্রে খবর, ওই জায়গায় বেআইনিভাবে জায়গা দখল করে ঘর ভাড়া দেওয়ার কারবার চালানোর জন্য বহুতলের ব্যবসায়ীরা তার উপর ক্ষিপ্ত ছিল। অন্য একটি অংশ প্রমোদকে সরিয়ে ওই ঘরগুলি দখল করে ঘর ভাড়া দিতে চাইছিল। ওই অফিসারের বক্তব্য, ‘‘অন্য কোনও স্বার্থে এই ধরনের কথা রটানো হচ্ছে কিনা দেখা হচ্ছে।’’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির