রাজের জন্য উপোস করলেন শিল্পা শেঠি!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনেত্রী শিল্পা শেঠি। প্রতি বছরের মতো এবারও সমস্ত নিয়ম মেনে করবা চৌথ পালন করলেন তিনি। রোববার সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে শাশুড়ির পাঠানো সার্গির ভিডিও শেয়ার করেনি এই অভিনেত্রী। তিনি লিখেছেন , ‘আমার শাশুড়ি আমার জন্য সার্গি পাঠিয়েছেন। সবাইকে করবা চৌথের শুভেচ্ছা।’

সর্গির সেই কিটে রয়েছে ফল, ড্রাই ফ্রুটস, স্ন্যাকসের মতো নানা ধরনের খাবার। সঙ্গে একটি ছোট কার্ডে লেখা আছে, ‘শুভ করবা চৌথ মা আর বাবার পক্ষ থেকে। খুব ভালো থেকো।’

একেবারে নববধূর বেশে এদিন দেখা মিলল শিল্পার। পরেছিলেন লাল কুর্তা। কপালে লাল টিপ। সিঁথিতে সিঁদুর। পর্ণকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট করে থাকেন তিনি। রাজ জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই বাড়ি ছাড়েননি। শিল্পা-রাজের জুহুর বাড়ির বাইরে তাকে পা রাখতে দেখা যায়নি। এমনকী, করবা চৌথেও শুধু নিজেরই ছবি দিলেন শিল্পা। আর ছবি দিলেন ইন্ডাস্ট্রির বেস্ট ফ্রেন্ড অভিনেত্রী আকাঙ্খা মলহোত্রার সাথে। আর আকাঙ্ক্ষা সঙ্গে নিজের সম্পর্কের গভীরতা বোঝাতে ব্যবহার করলেন SOUL SISTERS হ্যাশট্যাগ।

প্রতিবারের মতো এবারেও সব নিয়ম মেনে এই রীতি পালন করেন তিনি। হাতে মেহেন্দি, চুড়া। প্রতিবার এদিন রাজের সঙ্গে রোম্যান্টিক ছবি বা ভিডিও শেয়ার করতে দেখা যায় তাকে। তবে, এবার রাজকে নিয়ে ফ্রেমে ধরা দিলেন না তিনি! আসলে, রাজের নাম পর্ণ ছবির ব্যবসায় জড়ানোর পর থেকেই স্বামীকে নিয়ে কোনও মন্তব্য বা স্বামীর সাথে কোনও ছবি শেয়ার করেননি তিনি। অনেকের মত, নিজের ইমেজ, ক্যারিয়ার বাঁচাতেই এই পথে হেটেছেন।

আশা ছিল, করবা চৌথের দিন অন্তত তাদের একসাথে দেখা যাবে। কিন্তু সেই আশাতেও জল ঢাললেন। কিছুদিন আগেও নিজের মা, আর দুই ছেলে-মেয়েকে নিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া ঘুরতে গিয়েছিলেন শিল্পা। তখনও সাথে ছিল না রাজ।

 

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার