রনি-তানজিদে অস্ট্রেলিয়ায় এইচপি দলের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ক্লাব নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে ১১২ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ক্রিকেট দল। ব্যাট হাতে তানজিদ তামিম ও ব্যাটে-বল হাতে আবু হায়দার রনি ভালো করেছেন।

শুরুতে ব্যাট করে বাংলাদেশ ‘এইচপি’ দল নির্ধারিত ৫০ ওভারে ২৫০ রান তুলে অলআউট হয়। জবাব দিতে নেমে নর্দান টেরিটরি ৪২ ওভারে ১১৮ রানে আটকে যায়।

বাংলাদেশ ‘এইচপি’ দলের ওপেনার তানজিদ তামিম ৬৪ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি। ওপেনার পারভেজ ইমনের সঙ্গে তার ১০০ রানের জুটি হয়। ইমন ৪৭ রান যোগ করে ফিরে যান।

ইমন ফিরে যাওয়ার পর ৬৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। আবু হায়দার রনি ৩৮ রানের ইনিংস খেলে দলকে ভালো পুঁজি এনে দেন। পরে বল হাতে দুই উইকেট নেন তিনি। এছাড়া রাকিবুল হাসান, মুকিদুল মুগ্ধ ও মাহফুজুর রহমান রাব্বি দুটি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান