রং খেলায় মেতে উঠলেন সামিরা খান মাহি

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিরা খান মাহি কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বন্ধুদের সঙ্গে এ অভিনেত্রী রং খেলায় মেতে উঠেছেন।

ছবি শেয়ার করে সামিরা ক্যাপশনে লিখেছেন,‘আমার প্রিয় বন্ধুদের সঙ্গে সুন্দর সময় উদযাপন করছি। ভালবাসা, আনন্দ এবং অবিস্মরণীয় স্মৃতিসহ তাদের পরিপূর্ণ জীবন কামনা করছি। তাদের নতুনভাবে পথচলার জন্য শুভকামনা।’

ছবিতে দেখা যায়, অভিনেত্রীর হাতে রঙের থালা চোখে-মুখে হাসির ছাপ। পাশাপাশি খোলা চুলে মাহিকে বেশ মানিয়েছে। এদিকে সাদা পোশাকে রঙ মেখে বন্ধুদের সঙ্গে নাচতে ব্যস্ত এ অভিনেত্রী।

কমেন্ট বক্সে রিফাত হোসেন রাফি নামে এক ভক্ত লিখেছেন, ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, আপনার দিকেই চেয়ে থাকতে ইচ্ছে করে। আরেকজনের ভাষ্য, ‘সবাইকে দেখতে ভালো লাগছে।’

প্রসঙ্গত, সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। তার জন্ম সিলেটে। এ মডেল ও অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করেন ২০১৪ সাল থেকে। এরপর এখন পর্যন্ত কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি