যে ১৫ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের আগের দিন মধ্যরাত থেকে নির্বাচনের দিন মধ্যরাত পর্যন্ত সারা দেশে প্রায় ১৫ ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।

এছাড়া গতকাল ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সাইকেল, রিকশা, ঠেলাগাড়ি ও ভ্যানের (ব্যাটারিচালিত নয়) ওপর নিষেধাজ্ঞা নেই। এছাড়া প্রায় সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহনের ওপরেই নিষেধাজ্ঞা রয়েছে।

নির্বাচনী তথ্যকণিকার তথ্য অনুসারে, ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত যে ১৫ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হলো-
১. বেবিট্যাক্সি,
২. অটোরিকশা,
৩. ইজিবাইক,
৪. ট্যাক্সিক্যাব,
৫. মাইক্রোবাস,
৬. জিপ,
৭. পিকআপ,
৮. কার,
৯. বাস,
১০. ট্রাক,
১১. টেম্পো,
১২. স্থানীয় পর্যায়ে বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন,
১৩. লঞ্চ,
১৪. স্পিডবোট,
১৫. ইঞ্জিনচালিত সব ধরনের বড় ও মাঝারি নৌযান।

তবে ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পরিচয়পত্র থাকলে দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে। পরিচয়পত্র থাকলে সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

এছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনে বৈধ পরিদর্শক এবং জরুরি কাজ, যেমন: অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ, সংবাদপত্র বহনকারী, বিমানবন্দরে যাত্রী পরিবহন ইত্যাদি কাজে ব্যবহারের জন্য যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার