যে প্রশ্নের উত্তর দিলেন না সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকা সফরের টেস্টে খেলবেন কিনা- সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দিলেন না সাকিব আল হাসান। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে একটি শোরুম উদ্বোধন করেছেন বাংলাদেশের অলরাউন্ডার। সেখানেই তার কাছে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্টে খেলার ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তিনি কোনো উত্তর না দিয়ে হাসিমুখে বেরিয়ে যান। তবে কি টেস্টে পাওয়া যাবে না সাকিবকে?

এ মাসের ১২ তারিখে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। ৫ সপ্তাহের সফরে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবেন টাইগাররা। ১৮ মার্চ সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজ। বাকি দুটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২০ মার্চ জোহানেসবার্গ ও ২৩ মার্চ সেঞ্চুরিয়ন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শুরু হবে ৩১ মার্চ, ডারবানে। ৮ এপ্রিল কবেরায় দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার মাটিতে ৬ টেস্ট ও ১৩ ওয়ানডে খেলে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

গত সোমবার বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘সাকিব একটা চিঠি দিয়েছিল যে, ৬ মাসের জন্য খেলবে না। টেস্ট থেকে অব্যাহতি চেয়েছিল; কিন্তু সেটা আইপিএল নিলামের আগে। এর পর আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছিল সে শ্রীলংকা সিরিজে খেলবে, দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলার কথা ছিল না। এখন আইপিএলে যেহেতু যাচ্ছে না, পরিস্থিতি বদলে গেছে। সে বলেছে, এই ওয়ানডে সিরিজের পরই প্রেসিডেন্ট স্যারের সঙ্গে বসবে, কথা বলবে।’

তবে ওইদিন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ শেষে বিসিবি সভাপতি মাঠেই সাকিবের সঙ্গে কথা সেরে নেন। নাজমুল হাসান পাপন বলেছিলেন, দূর থেকে আমি ওকে বললাম যে, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে আসো…। ও একটু হেসে বললো, আপনি যা বলেন। আমি এখন পর্যন্ত যা জানি সে খেলবে। ও একবারও বলেনি যে, খেলবে না।’

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী