যে পাঁচটি উপহারে মেয়েদের মন জয় করা যায় সহজেই

news-image

সেই ছোট থেকে সব ছেলেমেয়েরাই এটা শুনতে শুনতে বড় হয় যে মেয়েদের মন বোঝা ঈশ্বরেরও অসাধ্য। তাই তাদের মনমতো উপহার খুঁজে পাওয়া খুবই শক্ত। উপহার যে দামি হতে হবে তেমনটা নয়, উপহার নির্বাচন থেকে উপহার দেওয়ার কায়দা পরতে পরতে আবেগটা থাকা চাই ভরপুর, তাহলেই মন গলবে। এবেলা

১. ফটো ফ্রেম। ফ্রেমে প্রেয়সীর সঙ্গে নিজের ছবি বন্দি করে হাতে দিন। যে কোনও মেয়েই চায় ভালবাসার মানুষের সঙ্গে নিজের ফ্রেমবন্দি মুহূর্তটা অনন্ত হোক।

২. প্রেয়সী যদি খুব গুরু গম্ভীর, ইন্টালেকচুয়াল ধাঁচের না হন তাহলে কফি মগে লিখে দিন ‘পৃথিবীর সেরা প্রেমিকা’ অথবা ইংরেজিতে ‘ওয়ার্ল্ডস বেস্ট গার্লফ্রেন্ড এভার’। মন গলতে বাধ্য।

৩. স্কার্ফ মেয়েরা সব রকম পোশাকের সঙ্গেই এটি ক্যারি করতে পারেন। তাছাড়া যে কোনও বয়সেই মেয়েদের এই উপহারটি দেওয়া যায়।

৪. আংটি হল এমন একটা গয়না, যা সব মেয়েরাই তাঁদের প্রেমিকের থেকে পেতে পছন্দ করেন। তবে আংটি দেওয়া মানে কিন্তু প্রেমে অনেকটা এগিয়ে যাওয়া, প্রায়-এনগেজমেন্ট হয়ে যাওয়া। আংটি পাওয়ার পরে বেশিরভাগ মেয়েই মনে করে যে এবার প্রেমটি পাকাপোক্ত সম্পর্কের দিকে এগোবে।

৫. ফুল যখন-তখন, যে কোনও সময়। যে প্রেমিক কখনও প্রেমিকাকে ফুল উপহার দেননি, তিনি আদতে প্রেমিকই নন।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী