যে পদ্ধতিতে শারীরিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে!

news-image

নিউজ ডেস্ক : কেবল ত্বক আর চুলের যত্নেই নয়, স্বাস্থ্যসম্মত খাবার থেকে শুরু করে বহু কাজেই নারিকেল তেল ব্যবহারে সুফল পাওয়া যায়। নারী এবং পুরুষের শারীরিক সম্পর্কের সময়ও এই তেল খুবই উপকারী হয়ে উঠতে পারে। সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এমন খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব লাইফ সায়েন্স রিসার্চ’-এর একটি গবেষণাপত্র প্রকাশ করে দাবি করা হয়, ময়েশ্চারাইজার এবং পিচ্ছিল কারক পদার্থ হিসেবে মানুষের ত্বকে নারকেল তেল ব্যবহার করা নিরাপদ তো বটেই, এর পাশাপাশি এই তেল বহু ধরনের জীবাণুর সংক্রমণ আটকায়। সেখান থেকেই বিজ্ঞানীদের মত, নারী এবং পুরুষের শারীরিক সম্পর্কের সময়েও এই তেল উপকারী হয়ে উঠতে পারে।

বিজ্ঞানীদের মতে, পিচ্ছিল কারক পদার্থ হিসেবে কাজে লাগার পাশাপাশি, এই তেল মিলনের সময়ে প্রদাহের আশঙ্কাও কমিয়ে দেয়। এর কিছু উপাদান সঙ্গমকালকে দীর্ঘস্থায়ী করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক জন চিকিৎসক এক সমীক্ষায় দেখেছেন, পুরুষের সঙ্গে সঙ্গমকালে প্রায় ৩০ শতাংশ নারীই ব্যথা পান। তার কারণ যৌনাঙ্গের শুষ্কতা। সেই সমস্যার সমাধান করতে পারে নারকেল তেল।

এ ছাড়াও ঋতুবন্ধের পরে অনেক মহিলার ক্ষেত্রে যৌনাঙ্গের আশপাশের পেশি শুকিয়ে যেতে থাকে। সেই সময়ে শারীরিক সম্পর্কে তাঁরা বেশি মাত্রায় ব্যথা পান। অনেকে বাজার চলতি পিচ্ছিল কারক পদার্থ ব্যবহার করতে পারেন না। কারণ তাতে অ্যালার্জি সমস্যা হয়। তাঁদের ক্ষেত্রে নারকেল তেল খুবই উপকারী হয়ে উঠতে পারে। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র খাঁটি নারকেল তেল ব্যবহারে সুফল পাওয়া যাবে।

 

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার