যে খাবারে দূর হবে নারীদের দৈহিক দুর্বলতা

news-image

সম্প্রতি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, নারীদের বিশেষ করে বয়স্ক নারীদের হাড়ের দুর্বলতায় অত্যন্ত ভোগান্তিতে পড়তে হয়। আর এ সমস্যা দূর করার জন্য তাদের খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনা উচিত। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ফল, সবজি ও মাছ হতে পারে আদর্শ।

গবেষকরা তাদের প্রতিবেদনে জানান, তারা ছয় বছর ধরে গবেষণা করেছেন এ বিষয়টি জানার জন্য যে, বয়স্ক নারীদের হাড়ের ঘনত্ব ঠিক রাখার জন্য কোন ধরনের খাবার প্রয়োজন। এতে দেখা যায়, যে নারীরা ইনফ্লেমেটরি ডায়েট সবচেয়ে কম পরিমাণে খান, তাদের হাড়ের ঘনত্ব সবচেয়ে ভালো থাকে।

এ বিষয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা। এক্ষেত্রে তারা নারীদের হাড়ের ঘনত্ব নিয়মিত পর্যবেক্ষণ করেন এবং তাদের খাবারের তালিকাও সংরক্ষণ করেন। আর এতে উঠে আসে খাবারের সঙ্গে হাড়ের ঘনত্বের সম্পর্কের বিষয়টি।

গবেষকদলের প্রধান তনিয়া অরকার্ড জানান, তারা দেখেছেন যে খাবারগুলোতে উপকারি ফ্যাট রয়েছে সেসব খাবার হাড়ের জন্য ভালো। এছাড়া রয়েছে উদ্ভিজ্জ উৎস থেকে আসা খাবার ও হোল গ্রেইন খাবার।
গবেষকরা জানিয়েছেন, তারা এক লাখা ৬০ হাজারেরও বেশি নারীর বিভিন্ন তথ্য এ গবেষণায় অন্তর্ভুক্ত করেছেন। আর এ থেকে ৩২টি খাবারের ফলে তাদের দেহে কী ধরনের প্রভাব পড়ে তার একটি তালিকা করেছেন।

আর এতেই উঠে এসেছে খাবারের ক্ষেত্রে শুধু আমিষ নয়, নিরামিষ কিছু খাবারও নারীদের হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের সবজি, ফল ও বাদামি আটার মতো খাবার খাওয়া উচিত। খাবারের ব্যাপারে সঠিক নিয়ম মেনে চলাই উচিত বলে মনে করছেন গবেষকরা।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী