যে আসনে এনসিপির মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হতে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে তিনি এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন।

জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে স্যালুট দেওয়ার ছবি প্রকাশের পর রিকশাচালক সুজন ব্যাপক পরিচিতি পান ও আলোচনায় ওঠে আসেন।মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের তিনি বলেন, মানুষ জানে আমি দেশকে ভালোবাসি। দেশের জন্য কাজ করতে চাই। তাই নির্বাচন করবো। মানুষের ভালোবাসায় নির্বাচনী জয় হবো আশা করি।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান