যেভাবে রাঁধবেন দই মাংস

news-image

লাইফস্টাইল ডেস্ক : মাংস দিয়ে বিভিন্নরকম সুস্বাদু পদ তৈরি করা যায়। কারি, কোর্মা, কাবাব- কত কী! অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন সুস্বাদু দই মাংস। ব্যতিক্রমী এই খাবারটি পছন্দ করবেন সবাই। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ :
মাংস- ১/২ কেজি
টক দই- ১/২ কাপ
গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ
আদা বাটা- ১/২ চা চামচ
জিরা গুঁড়া- ১/২ চা চামচ
মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
সরিষা বাটা- ১/২ চা চামচ
তেল- ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ
চিনি- স্বাদ অনুযায়ী
লেবুর রস- স্বাদ অনুযায়ী
লবণ- স্বাদ অনুযায়ী।

প্রণালি :
পেঁয়াজ তেলে হালকা ভাজুন। মাংসে লেবুর রস ছাড়া বাকি সব উপকরণ মেখে তেলে ছাড়ুন। ঢেকে মৃদু আঁচে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে তেলের উপরে উঠলে লেবুর রস দিন। মাখা মাখা ঝোল থাকতে নামান। গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী