যেভাবে তৈরি করবেন মজাদার বাদাম মাটন কোরমা

news-image

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদে শুধু গরুর মাংসই নয়, খাবারের তালিকায় থাকে মুরগি ও খাসির নানা মজাদার রেসিপি। আজ জেনে নিন বাদাম হিয়ে কীভাবে তৈরি করবেন মজাদার বাদাম মাটন কোরমা।

উপকরণ

খাসির মাংস ৪০০ গ্রাম, বাদাম পেস্ট ১/২ কাপ, রসুনের কোয়া ৪টি, ঘি ১/২ কাপ, লবঙ্গ ২টি, হলুদ গুড়া ১ চা চামচ, মরিচ গুড়া ১ চা চামচ, দুধ ১/২ কাপ, ক্রিম ৩ চা চামচ, এলাচ ৪টি, দারুচিনি ১টি, লবণ পরিমাণমতো।

প্রণালি

প্রথমে একটি পাত্রে পানি সিদ্ধ করে তাতে খাসির মাংস দিয়ে আরো কয়েক মিনিট সিদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে তাতে রসুনের কোয়া দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি প্যানে ঘি গরম করে এবং তাতে সিদ্ধ করা মাটন দিয়ে একটু ভেজে নিন।

হালকা ভাঁজা হলে তাতে একে একে রসুন, এলাচ, দারুচিনি, হলুদ গুড়া, মরিচ গুড়া, লবণ ও পানি দিয়ে দিতে হবে। হালকা আঁচে ভাঁজতে হবে মাংস বাদামি না হওয়া পর্যন্ত। মাংস বাদামি হলে একটু পানি দিন। পানি শুকিয়ে গেলে তাতে বাদাম পেস্ট, ক্রিম এবং দুধ দিয়ে ১৫ মিনিট অল্প আঁচে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী