যুদ্ধের মুখোমুখি চীন-যুক্তরাষ্ট্র!

news-image

অনলাইন ডেস্ক: সম্প্রতি চীনের সাথে সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছে যুক্তরাষ্টের৷ চীন থেকে আমদানিকৃত দ্রব্যের ওপর গত শুক্রবার ২৫ শতাংশ শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এরপর থেকেই দু’দেশের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়ে গেল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকগণ৷

এদিকে, ট্রাম্পের এই ঘোষণাতে বেইজিং ক্ষোভ প্রকাশ করলেও মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বেইজিং প্রত্যুত্তর দিতে গেলে ৫,০০০ কোটি ডলারের পর এবার ১০,০০০ কোটি ডলারের চীনা দ্রব্যে শুল্ক বসাবে ওয়াশিংটন৷ এই আমদানি শুল্ক ৮০০ প্রকারের দ্রব্যে আরোপ করা হবে এবং তা আগামী ৬ জুলাই থেকে কার্যকর হবে৷

সংবাদমাধ্যম কালকাতা টুয়েন্টিফোর’র এক প্রতিবেদনে বলা হয়, চীন থেকে আমদানিকৃত যেসব দ্রব্যের ওপর শুল্ক বসানোর কথা বলা হয়েছিল, সেই তালিকায় ফ্ল্যাট স্ক্রিনের টেলিভিশন, চিকিৎসার উপকরণ, বিমানের উপকরণসহ আরও বহু কিছু রয়েছে৷ তবে চীনও যে জবাব দেবে তেমনটাই মনে করছে অনেকে৷ আর এই বাণিজ্যিক যুদ্ধ শুরু হলে অনেক কিছুর ওপরেই প্রভাব পড়বে- তেমনটাই আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকগণ৷

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার