ম্যারাডোনার মতো চাপে ছিলেন শাহরুখও!

news-image

স্পোর্টস ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্বের ডু অর ডাই ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচটির আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনা-কল্পনা আর আর্জেন্টাইন শিবির সহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দলটির সমর্থকদের কপালে ছিল চিন্তার ভাঁজ। আর্জেন্টিনা দলের ভক্তরা দুরুদুরু বুকে দেখতে শুরু করেন ম্যাচটি। সেন্ট পিটার্সবার্গের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে মেসিদের আধিপত্য থাকলেও স্টেডিয়ামের ভিআইপি বক্সে থাকা আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনাকে ঘিরেও আকর্ষণের কমতি ছিল না।

৫৭ বছর বয়সী সাবেক এই ফুটবল তারকাকে ম্যাচ শুরুর আগে দেখা গেছে নাইজেরিয়ার এক নারী ভক্তের সঙ্গে নাচতে। খেলা মাঠে গড়ানোর আগে ভক্ত-সমর্থকদের সঙ্গে সহাস্যে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেছে তাকে। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো বলিউড সুপারস্টার শাহরুখ খানও খেলা দেখতে বসেছিলেন আর্জেন্টিনাকে শুভকামনা জানানোর জন্য।

ম্যাচ উপলক্ষে টুইটারে বলিউড বাদশাহ লিখেছেন, ‘উফফ এই ম্যারাডোনা ভদ্রলোক খুব টেনশন দিচ্ছে। নাইজেরিয়ান দলকে ভালোবাসি কিন্তু আর্জেন্টিনাকে প্লে অফে দেখতে চাই।’তবে এবারই প্রথম নয়। আগেও শাহরুখ খানের ফুটবলপ্রীতি দেখা গেছে। জার্মানি-সুইডেন ম্যাচের সময়েও টুইট করে নিজের ফুটবলপ্রীতির কথা জানান দিয়েছিলেন কিং খান।

বুধবার শ্বাসরুদ্ধকর ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পা রেখেছে আর্জেন্টিনা। আর ম্যাচের সময় টিভি ক্যামেরায় ম্যারাডোনাকে দেখা গেছে চিন্তায় বিধ্বস্ত অবস্থায়।ম্যারাডোনার অস্থিরচিত্ত উদযাপন ভঙ্গি টুইটারে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ তো তাকে ‘আচ্ছন্ন’ বলেও অভিহিত করেছেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির