ম্যান অব দ্য সিরিজ তামিম

news-image

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার জ্বালাটা ওয়ানডেতে মেটালেন তামিম ইকবাল। ব্যাটে ছোটালেন রানের ফোয়ারা। তার ব্যাটে ভর করে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। এই নিয়ে ৯ বছর পর ক্যারিবীয় দ্বীপে সিরিজ জিতল তারা।

বাংলাদেশের দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর সিরিজে একাধিক রেকর্ড গড়েছেন তামিম। আজ বিশুর শিকার হয়ে ফেরার অগে ১২৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ১০৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। এটি তার ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি। এই নিয়ে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি ভিন্ন সিরিজে একাধিক সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন ড্যাশিং ওপেনার। এছাড়া ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটিও নিজের দখলে নিয়েছেন। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়া ব্যাটসম্যান ড্যারেন লেহম্যানের (২০৫)।

এর স্বীকৃতিও পেয়েছেন তামিম। হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। ২৮৭ রান নিয়ে সিরিজসেরা হয়েছেন তিনি। এই পথে দুটি সেঞ্চুরি (১৩০* ও ১০৩) ও একটি হাফসেঞ্চুরি (৫৪) করেন দেশসেরা ওপেনার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিমরন হেটমায়ারের রান ছিল ২০৭।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার