মেসি-এমবাপ্পে পিএসজির জয়

news-image

ক্রীড়া ডেস্ক : দুই তারকা লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের গোলে চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগের বিপক্ষে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। লাইপজিগ পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পিএসজির বিপক্ষে লিডও নিয়েছিল। তবে শেষ দিকে মেসি জোড়া গোল করে স্বাগতিকদের এনে দেন কাঙ্ক্ষিত জয়।

নিজেদের পার্ক দেস প্রিন্সেস মাঠে প্রথম গোলটি করেন এমবাপ্পে। গোল খেয়ে পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠে সফরকারীরা। তাতে তারা সফলও হয়। আন্দ্রে সিলভা এবং নর্দি মুকিলে গোল করে জার্মান দলটিকে দুই এক গোলে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল তারকাখচিত পিএসজি আরেকটি বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে।

এমন পরিস্থিতিতে এমবাপ্পের সহযোগিতায় লিওনেল মেসি সমতা ফেরান। এরপর ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্যারিস দলকে ৩-২ গোলে এগিয়ে নেন। এ ম্যাচে হ্যাট্রিকের সুযোগ ছিল মেসির সামনে। খেলার একেবারে শেষ সময়ে পেনাল্টি পায় পিএসজি। মেসি সেটি না নিয়ে দেন এমবাপ্পেকে। কিন্তু এমবাপ্পে পেনাল্টি শটটি ক্রসবারের উপর দিয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী