মেসি এখন স্ত্রীকে নিয়ে মেতেছেন নৌকা বাইচে!

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় গেলেও লিওনেল মেসি ফিরেছেন একেবারে খালি হাতে। কপালে জুটেছে উল্টো নানা সমালোচনা। হতাশা নিয়ে আর কতদিন থাকা যায়? তাই পেছনের গল্প ভুলে পরিবার নিয়ে সময়টা চুটিয়ে উপভোগ করছেন মেসি।সাগর পাড়ে নৌকা বাইচ খেলে পার করছেন সময়। সঙ্গে আছেন সাবেক বার্সা সতীর্থ স্প্যানিশ সেস ফ্যাব্রেগাস ও তার স্ত্রী।

ভূমধ্যসাগরের দ্বীপ ‘ইবিজা’তে গ্রীষ্মের ছুটি কাটাচ্ছেন গ্রহের সেরা ফুটবলারদের একজন মেসি। কখনো নিজে একাই বোট নিয়ে সাগরের নীলাভ জলে প্যাডেলিং করছেন। আবার কখনো স্ত্রী আন্তোলা রোকুজ্জাকে নিয়ে মেতে উঠেছেন নৌকা বাইচে।

এবার রাশিয়া বিশ্বকাপের স্মৃতি মেসির জন্য সুখকর ছিল না। আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন। অবশ্য নাইজেরিয়ার বিপক্ষে গোল করে সহজাত ভূমিকায় ফেরার আভাস দিলেও নকআউট পর্বে ফ্রান্সের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন। ফ্রান্সের বিপক্ষে হেরেই রাশিয়া বিশ্বকাপের ইতি ঘটে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার