মেসির যেভাবে সময় কাটছে কোয়ারেন্টাইনে

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে । এরই মধ্যে বিশ্বের ১৫২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৬ জনে। শনিবার মৃত্যু হয় ৪০৭ জনের। আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ৫৬ হাজার ৫৬৮।

করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ার মুখে মাঠে খেলা নেই। তাই তো ফুটবল জাদুকর মেসিকেও থাকতে হচ্ছে সেলফ কোয়ারেন্টাইনে। খেলা ছাড়া সময় কেমন কাটছে ফুটবল মাঠের রাজা লিওনেল মেসির!

শুধু মেসি নয়, বার্সেলোনার সব খেলোয়াড়েরই এখন একই দশা। করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে একপ্রকার বন্দী থাকতে হচ্ছে তাদের। স্পেনের শীর্ষ লিগ লা লিগা ও স্প্যানিশ সেকেন্ড ডিভিশনের সব ম্যাচ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে দেশটির সরকার।
বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্যগত পরিস্থিতি ও ক্লাবের মেডিকেল স্টাফদের পরামর্শ অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রথম সারির দলের সকল ধরনের কার্যক্রম বাতিল করা হয়েছে।

পরিস্থিতিটাকে ‘কঠিন’ বলে উল্লেখ করলেও সময়টা একেবারে খারাপ যাচ্ছে না মেসির। এতে যেন পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পেলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। অবশ্য বিশ্ব মহামারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

আইসোলেশনে থাকার সময়টা ছেলে মাতেও ও সিরোর সঙ্গে দারুণ কাটছে মেসির। তাদের সঙ্গে বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ৩২ বছর বয়সী এই ফুটবলার লিখেছেন- “সবার জন্যই সময়টা কঠিন।”

“যা হচ্ছে তাতে আমরা উদ্বেগের সঙ্গে সময় কাটাচ্ছি। সবচেয়ে কঠিন অবস্থায় আছেন, তাদের জায়গায় নিজেদের কল্পনা করে সবাইকে সাহায্য করতে চাই আমরা। কেউ হয়তো নিজেই আক্রান্ত, কারও হয়তো পরিবার বা বন্ধু-বান্ধব আক্রান্ত। তাদের সবাইকে লড়াইয়ে শক্তি পাঠাতে চাই।”

“অবশ্যই, স্বাস্থ্যই সবার আগে। এটা ব্যতিক্রমী একটা মুহূর্ত। আমাদের অবশ্যই স্বাস্থ্য সংগঠন ও সরকারি কর্তৃপক্ষের আদেশগুলো মানতে হবে। একমাত্র এই পন্থাতেই আমরা এটার সঙ্গে কার্যকরভাবে লড়তে পারব।”

“এটা সচেতন হওয়ার ও বাড়িতে অবস্থান করার সময়। সেই সঙ্গে এটা উপভোগ করারও উপযুক্ত সময়। এমন সময় আপনি সবসময় পাবেন না। অনেক ভালোবাসা। আশা করি, যত দ্রুত সম্ভব আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।”

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ