মেসিদের বেতন কমে যাচ্ছে!

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের জেরে বিশ্বব্যাপী বাতিল এবং স্থগিত হয়ে গিয়েছে প্রায় সব স্পোর্টস ইভেন্ট। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আ থেকে চ্যাম্পিয়ন্স লিগ- সব স্থগিত। এ বছর বসছে না ইউরো কাপের আসর। ক্ষতি কাটিয়ে উঠতে খেলেয়াড়দের বেতন কমিয়ে দেয়ার পথে হাঁটছে ক্লাবগুলো।

আপাতত কোনও ম্যাচ খেলতে হচ্ছে না লিওনেল মেসিদের। অথচ পুরো বেতনই দিতে হবে খেলোয়াড়দের। ফলে বিপুল ক্ষতির মুখে পড়েছে ক্লাব। আর সে পরিস্থিতি সামাল দিতে এখন বেতনে কাটছাঁট আনার কথা ভাবছেন ক্লাব কর্তারা। প্রথম সারির একগুচ্ছ তারকার বেতন নাকি কমিয়ে দেয়ার পথেই হাঁটবে ক্লাবগুলো। আগামী সপ্তাহেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বার্সেলোনা সিইও অস্কার গ্রাউ লা লিগায় খেলা ক্লাব এবং ইউরোপের অন্যান্য ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও বলছেন বলে শোনা যাচ্ছে। করোনার সঙ্গে লড়াই করে আর্থিক ক্ষতি থেকে বাঁচতেই এমন চিন্তা করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, এই সময় বার্সাকে আর্থিক স্থিতিশীলতার কথাও ভাবতে হবে। আর তাই ফুটবলার ও স্টাফদের বেতন কমিয়েই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে ক্লাব। সেক্ষেত্রে কমে যেতে মেসিদের বেতনও।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ