মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে ফের নকলের অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অনলাইনে শিশুদের নিরাপত্তা বিষয়ে যে বুকলেট প্রকাশ করেছেন, সেটি নকল বলে অভিযোগ উঠেছে। অথচ মাত্র গতকালই বেশ ঢাক-ঢোল পিটিয়ে শিশুদের অনলাইনে নিরাপদ রাখার বিষয়ে প্রচারণা শুরু করেছেন মেলানিয়া ট্রাম্প। খবর বিবিসির।

সোমবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ‘টকিং উইথ কিডস অ্যাবাউট বিয়িং অনলাইন’ নামে একটি বুকলেট প্রকাশ করেন মেলানিয়া। কিন্তু ওই বুকলেটটি চার বছর আগে ওবামা প্রশাসনের সময় বের করা একই বিষয়ক একটি বুকলেটের সঙ্গে হুবহু মিলে গেছে। দুটি বুকলেটের আকারেই শুধু নয়, লেখাতেও রয়েছে অনেক মিল।

আর বুকলেট দুটির অদ্ভুত এই মিল নিয়েই টুইটারে অনেকে প্রশ্ন তুলেছেন।
দ্য রুড পান্ডিত নামে একজন লিখেছেন, মজার তথ্য: হোয়াইট হাউজ ‘টকিং উইথ কিডস অ্যাবাউট বিয়িং অনলাইন’ নামে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ‘ফেডারেল ট্রেড কমিশনের’ বুকলেট নিয়ে ঢাক পেটাচ্ছে। আসলে বুকলেটটির ভূমিকাটি ছাড়া আর পুরোটাই ওবামা আমলে এফটিসি’র প্রকাশ করা বুকলেটের হুবহু।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, তিনি ‘বি বেস্ট’ বলে যে প্রচারণার উদ্যোগ নিয়েছেন, সেটির উদ্দেশ্য শিশুদের সামাজিক, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়া।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়া শিশুদের ওপর ইতিবাচক এবং নেতিবাচক- দুই ধরনের প্রভাবই রাখতে পারে। কিন্তু বেশিরভাগ সময় এটিকে নেতিবাচকভাবেই ব্যবহার করা হয়।

মেলানিয়া ট্রাম্প এর আগেও ‘সাইবার বুলিয়িং’ বা অনলাইনে লোকজনকে যারা উত্যক্ত-হয়রানি করে, তাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেছেন।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার স্বামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই যেভাবে টুইটারে বিভিন্ন আক্রমণাত্মক পোস্ট দেন সেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।

সাংবাদিক ক্যাথি আরিউ লিখেছেন, মেলানিয়া সাইবার বুলিদের বিরুদ্ধে কথা বলছেন। এটা পরিহাসের মতো শোনাচ্ছে। তার স্বামী নিজেই একজন বড় সাইবার বুলি বলে পরিচিত।

মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে নকলের অভিযোগ নিয়ে এ ধরনের বিতর্ক আগেও হয়েছে। দুই বছর আগে রিপাবলিকান পার্টির সম্মেলনে তিনি দৃঢ় পারিবারিক মূল্যবোধ সম্পর্কে একটি বক্তৃতা দেন। সেই বক্তৃতাও ছিল সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার দেয়া একটি বক্তৃতার প্রায় হুবহু।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার