মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন নারী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হবু স্ত্রী নয়, বরং হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন এক যুবক।ফিরে এসে সেই নারী আবার বলছেন এখন থেকে সেই হবু জামাইয়ের সঙ্গেই থাকবেন তিনি, স্বামীর কাছে ফিরবেন না। ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত সেই নারীর নাম স্বপ্না দেবী, যুবকের নাম রাহুল। পুলিশের কাছে স্বপ্না জানান, রাহুলকে বিয়ে করতে চান তিনি। সেজন্যই মেয়ের বিয়ের আগে তার হবু স্বামী রাহুলকে নিয়ে পালিয়ে যান স্বপ্না।

এপর গত ১৬ এপ্রিল পুলিশের কাছে এসে ধরা দেন স্বপ্না। এ দিনই তার মেয়ের সঙ্গে রাহুলের বিয়ে হওয়ার কথা ছিল। স্বপ্না বলেন, তার স্বামী তাকে মারধর করেন, মেয়েও খারাপ আচরণ করেন। সেজন্য সেই সংসারে থাকতে চান না তিনি। রাহুলকে বিয়ে করতে চান।

পুলিশ জানায়, পালিয়ে যাওয়ার সময় স্বপ্না ও রাহুল সাড়ে নগদ তিন লাখ রুপি ও ৫ লাখ রুপির অলঙ্কার নিয়ে যান।

পুলিশের তদন্ত অনুযায়ী, রাহুল এর আগেও এক নারীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে দুই মাস পর তারা ফিরে আসেন। ফিরে আসার পর সেই নারীর পরিবার অবশ্য রাহুলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। ফলে কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ।

স্বপ্না দেবীর সঙ্গে পালিয়ে যাওয়া নিয়ে রাহুল জানান, কাশিগঞ্জ থেকে প্রথমে আলিগড়ে যান তারা। সেখান থেকে বাসে করে বিহার। একটা সময় নেপাল সীমান্তেও চলে যান দুজন। কিন্তু পত্রিকায় খবর দেখে তিনি ভুল বুঝতে পারেন। তারপর তারা গ্রামে ফিরে আসেন।

 

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী