মিষ্টি কুমড়ার খোসা ভর্তা

news-image

লাইফস্টাইল ডেস্ক : অনেকে গরম ভাতের সঙ্গে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা খেতে পছন্দ করেন। কিন্তু এটা তৈরি করার পদ্ধতি জানেন না। চলুন দেখে নিই কীভাবে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা করবেন-

উপকরণ
মিষ্টি কুমড়ার খোসা টুকরা- ১ কাপ, শুকনা মরিচ- ৪টি, রসুন- ১টি, পেঁয়াজ- ১টি (বড়), ধনে পাতা- ২ টেবিল চামচ, সরিষার তেল- ২ চা চামচ, সয়াবিন তেল- ১ টেবিল চামচ, লবণ- পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি
ভর্তার জন্য খানিকটা মোটা করে ছাড়িয়ে নিন মিষ্টি কুমড়ার খোসা। ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে পানি ঝরিয়ে রাখুন।

প্যানে তেল গরম করে বোঁটাসহ শুকনা মরিচ ভেজে নিন। মরিচ উঠিয়ে একই প্যানে পেঁয়াজ কুচি ভাজুন। হালকা বাদামি রং হয়ে গেলে রসুনের কুচি দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ ভেজে ধনে পাতা কুচি দিন।

পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। সামান্য তেল ও লবণ দিয়ে মিষ্টি কুমড়ার খোসার টুকরা ভেজে নিন। প্যান ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রাখুন। এতে নরম হবে খোসা। ভাজা ভাজা হলে নামিয়ে সব উপকরণ একসঙ্গে বেটে নিন। বাটার সময় পরিমাণমতো লবণ দেবেন। সরিষার তেল দিয়ে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার মিষ্টি কুমড়ার খোসা ভর্তা।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী