মিরসরাইয়ে শিক্ষার্থীদের নিয়ে খাদে পড়ে গেলো পিকনিকের বাস

news-image

উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম) : শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতা। বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।

জানা গেছে, শিক্ষা সফরের উদ্দেশ্যে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ তুলারাম কলেজের শিক্ষার্থীরা বের হন। ঢাকা-চট্টগ্রামের মিঠাছরা পার হওয়ার সময় এক মানসিক ভারসাম্যহীন লোককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশে খাদে আছড়ে পড়ে তাদের বাস। এতে ওই লোকটি ঘটনাস্থলেই মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এমএস

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি