মিরপুরে সাকিব ভক্ত এবং বিপক্ষ দলের মারামারি

news-image

বিশেষ সংবাদদাতা :সাকিব আল হাসানের দেশের মাটিতে খেলে অবসর নেওয়া আর হয়তো হচ্ছে না। এটা এখন প্রায় নিশ্চিত। কারণ, শেষ টেস্ট খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে রওয়ানা হয়েও দুবাই থেকে ফিরে যেতে হয়েছে সাকিবকে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে আসতে নিষেধ করেছেন।

সাকিব যাতে দেশে আসতে না পারে এবং মিরপুরে টেস্ট খেলতে না পারে- এ নিয়ে তুমুল বিক্ষোভ হচ্ছিল মিরপুরে। বিক্ষোভ মিছিল, দেওয়াল লিখনের পরও বিসিবির কাছে সাকিবের বিষয়ে স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে একদিন আগে থেকে আবার মিরপুরে সাকিব ভক্তদের বিক্ষোভ শুরু হয়েছে। তাদের দাবি, সাকিবকে ফিরিয়ে আনতে হবে। তাকে মিরপুরে খেলার সুযোগ দিতে হবে।

সাকিব ভক্তরা আজ (রোববার) আবার স্টেডিয়ামমুখী লংমার্চেরও ঘোষণা দিয়েছিল। তবে দুপুর নাগাদ তাদের সেই লংমার্চে জমায়েত হয়েছিল বড়জোর ৩০-৪০ জন মানুষ।

তারা মিরপুর স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে ‘সাকিব সাকিব’ বলে। সাকিব আল হাসানকে ফিরিয়ে আনতে হবে- এসব স্লোগানও ছিল। বিকেল পৌনে ৩টার দিতে হঠাৎ স্টেডিয়ামের মিডিয়া গেটের উল্টো দিক থেকে লাঠিসোঁটা হাতে সাকিববিরোধী একদল যুবক এসে এলোপাতাড়ি পেটাতে থাকে সাকিব ভক্তদের।

মুহূর্তেই মিরপুর স্টেডিয়ামের সামনের অংশ রণক্ষেত্রে পরিণত হয়। দ্রুত সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লাঠিসোঁটা নিয়ে পেটাতে আসা যুবকরা পালিয়ে যায়। তারা কে বা কারা- তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

তবে তারা পালিয়ে গেলেও সাকিব ভক্তরা সংগঠিত হয়ে আবার স্টেডিয়ামের সামনে অবস্থান করতে থাকে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে কারণে বাড়তি সেনা সদস্য আনা হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সামনে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান