মা হওয়ার সুখবর দিলেন ভারতী সিং

news-image

বিনোদন ডেস্ক : বিখ্যাত কৌতুক অভিনেত্রী ভারতী সিং। বলিউড পাড়ায় সবদিকে বিয়ের খবরের মাঝে ভারতী যেনো দিলেন অন্য আমেজের সুসংবাদ। মা হতে যাচ্ছেন বলে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যা নিয়ে বেশ আলোচনা চলছে।

অনেক আগে কাজ করতে গিয়ে ভারতী প্রেমে পড়েন হর্ষ লিম্বাচিয়ার। হর্ষ ভারতীয় চিত্রনাট্যকার, টেলিভিশন প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক। প্রথমে তাদের দেখা হয় এক কমেডি শো-তে। প্রেমের পর ২০১৭ সালে বিয়ের পিরিতে বসেন এই তারকা জুটি।

এবার তাদের ঘরে আসতে চলেছে অতিথি। শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ইনস্টাগ্রাম ও ইউটিউবে এই দম্পতি ভিডিও শেয়ার করেন। সেখানে ভারতী ‘আমি মা হবো’ এই শিরোনামে ক্যাপশন দেন। তিনি আরও বলেন ‘এটা ছিল আমাদের সবচেয়ে বড় সারপ্রাইজ’।

ভিডিওটি শুরু হয় ভারতী বাথরুমে গর্ভাবস্থার পরীক্ষা নেওয়ার সময়। তিনি এ বিষয়গুলো রেকর্ড করতে চাননি। আবার মুহূর্তটাকে মিসও করতে চাননি। তাই ভিডিও করে রাখেন। ভিডিওতে দেখা যায় সুসংবাদটি দেওয়ার জন্য হর্ষকে ঘুম থেকে জাগিয়ে তুলে ভারতী। এদিকে হর্ষ বলছে, ‘আমি বাবা হবো। দুজনই আনন্দমুখর পরিবেশ উপহার দিলেন ভক্তদের।’

ভারতী এবং হর্ষ লিম্বাচিয়া বেশ কয়েকটি রিয়েলিটি শোতে একসঙ্গে কাজ করেছেন। তারা ‘নাচ বলিয়ে ৮’-এ অংশ নিয়েছিলেন এবং বর্তমানে ‘দ্য ইন্ডিয়ান গেম শো’ একসঙ্গে হোস্ট করছেন। ভারতী কমেডি সার্কাস, কমেডি নাইটস বাঁচাও এবং ঝলক দিখলা জা -এর মতো টিভি শোগুলো উপস্থাপনা করেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী