মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত হচ্ছে

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত হচ্ছে। দেশটির সরকার ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিঙ্গিতে করতে সম্মত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে বাজেট ২০২৫ পেশ করার সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান।

এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ১ মে থেকে শুরু করে প্রতি মাসে ১৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি হার ঘোষণা করেছিলেন। এবার সংসদে প্রধানমন্ত্রী আরও বলেন, পাঁচ জনের কম শ্রমিকের নিয়োগকর্তাদের ১ আগস্ট ২০২৫ পর্যন্ত ছয় মাসের জন্য বিলম্বিত করা হবে।

প্রধানমন্ত্রী যিনি অর্থমন্ত্রীও। তিনি বলেন, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদেও (২২৯০ রিঙ্গিত), মেকানিকেল ইঞ্জিনিয়ার (৩৩৮০ রিঙ্গিত) এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের (২৯৮৫ রিঙ্গিত) প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করবে।

প্রধানমন্ত্রী বলেন, জুন মাসে প্রগতিশীল মজুরি নীতির জন্য পাইলট প্রোগ্রাম অনুসরণ করে। এটি পরের বছর সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। ২০০ মিলিয়নের বাজেটে ৫০০০০ শ্রমিক উপকৃত হবে। আনোয়ার বলেন, চরম দারিদ্র্য দূর করার জন্য পিপলস ইনকাম ইনিশিয়েটিভ (আইপিআর) এ ২৫০মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি