মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা শুরু করেন নেতাকর্মীরা। ভোর থেকেই শহীদ মিনারে ভিড় বাড়তে থাকে। বিভিন্ন জেলা থেকে আগত বাসগুলো রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করে মিছিল সমেত শহীদ মিনারে এসে জড়ো হচ্ছে। আয়োজন সফল করতে শহীদ মিনার এলাকার প্রস্তুতিও এরই মধ্যেই শেষ হয়েছে।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা জানান, এ সমাবেশ থেকে ঘোষণাপত্র পড়ার কথা থাকলেও সেটি রাষ্ট্রীয়ভাবে করার কথা জানানোয় সাধুবাদ জানিয়ে আজকেই পাঠ না করার কথা জানিয়েছে সংগঠনটি।

এরপর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির ঘোষণ দেন। সমাবেশ থেকে ঘোষণাপত্রের পক্ষে দেশের ছাত্রসমাজের সর্বোচ্চ ঐকমত্যের ব্যাপারে ঘোষণা দেওয়ার কথাও জানান তারা।

এমএইচএ/এমএএইচ/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি