মার্কিন নির্বাচনে রাশিয়া সম্পৃক্ততা তদন্ত ঠেকানোর ক্ষমতা ছিল না ট্রাম্পের

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে রাশিয়া সম্পৃক্ততা তদন্তে অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না তার আইনজীবীরা জানিয়েছিল। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) এর পরিচালক রবার্ট মুলার ট্রাম্পের আইনজীবীদের কাছে স্বাক্ষাতকার চাইলে তারা ২৯ জানুয়ারি একটি চিঠিতে জবাব দেয়। এমন একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

ফাঁস হওয়া প্রায় বিশ পৃষ্টার চিঠিটি লিখেছিল ট্রাম্পের আইনজীবীরাই। ট্রাম্পের আইনজীবীদের মধ্যে জে সেকুলো এবং জন ডৌড সিএনএন কে জানিয়েছিল ট্রাম্প আসলে সাংবিধানিক প্রতিবন্ধকতার কারণেই তদন্তে হস্তক্ষেপ করতে পারবে না। এদিকে চিঠিটি ফাঁস করার জন্য ট্রাম্প সাবেক স্পেশাল কাউন্সিলর মুলারকেই দায়ি করেছেন।

কৌশুলিদ্বয় জানিয়েছে, এর আগে কোন মার্কিন প্রেসিডেন্ট এমন কোন অভিযোগে অভিযুক্ত হননি। তবে প্রেসিডেন্ট চাইলে যেকোন তদন্ত কার্যক্রম ও বিচার বন্ধ করতে পারেন। এতে তাদের কোন কৈফিয়তও দিতে হবে না বলেও তারা মন্তব্য করে। তবে ট্রাম্প ২০১৬সালে তার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত কর্মকর্তাদের সাথে বিতর্কে জড়িয়েছেন। এমনকি মুলারকে তিনি তার পদ থেকেও সরিয়ে দেয়ারও চেষ্টা করেছিলেন। সিএনএন

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার