মামলায় হেরে গেলেন নয়নতারা, ধানুশের বড় জয়

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার নয়নতারার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বড় জয় পেলেন অভিনেতা ধানুশ। মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি নয়নতারার পক্ষে করা নেটফ্লিক্স ইন্ডিয়ার আবেদন খারিজ করে দিয়েছে।

এই মামলার সূত্রপাত হয় যখন নয়নতারার ‌‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’ নামের ডকুমেন্টারিতে ধানুশ প্রযোজিত ‘নাম রাউডি ধান’ ছবির ৩ সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহৃত হয়। ধানুশ এই বিষয়ে কপিরাইট লঙ্ঘন অভিযোগে মামলা করেন।

গত বছরের নভেম্বরে দায়ের করা মামলায় নয়নতারার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়েছিল।

মামলায় হেরে গেলেন নয়নতারা, ধানুশের বড় জয়
ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারবার ফিল্মস’ নেটফ্লিক্স ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধে তামিলনাড়ুতে মামলা করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল।

ধানুশের আইনজীবী এক বিবৃতিতে জানান, ‘কপিরাইট লঙ্ঘন করে আমার ক্লায়েন্টের ‘নানাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ
নয়নতারার তথ্যচিত্রে ব্যবহৃত হয়েছে। এই ফুটেজ ২৪ ঘণ্টার মধ্যে সরাতে হবে। অন্যথায় ধানুশ আইনি পদক্ষেপ নেবেন এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করবেন।’

তখন নয়নতারার পক্ষ থেকে ইনস্টাগ্রামে এক খোলা চিঠি প্রকাশ করা হয়। সেখানে তিনি ধানুশের ক্ষতিপূরণ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ হিসেবে বর্ণনা করেছেন। চিঠিতে তিনি শাহরুখ খান, চিরঞ্জীবী, রাম চরণ এবং অন্যান্য প্রযোজকদের ধন্যবাদ জানান, যারা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং তাকে সহযোগিতা করেছেন।

এই আইনি লড়াইয়ের খবরটি বলিউড ও টলিউডে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। মামলায় ধানুশের পক্ষে জয় নিশ্চিত হওয়ায় তার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

এলআইএ/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী