মানবসেবার চেয়ে বড় রাজনীতির কিছু নেই : বাবলা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির কো:চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, এখন রাজনীতির সময় নয়, মানবসেবার সময়। মানব সেবার চেয়ে বড় রাজনীতি পৃথিবীতে আর কিছু নেই। তাই জাতির এই দুযোর্গে দলমত নির্বিশেষে সকলে একযোগে অসহায় মানুষের সেবায় কাজ করতে হবে। সোমবার রাজধানীর শ্যামপুরে মুন্সীবাড়ীতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচীর উদ্বোধন করে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই সময় তিনি সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রেখেছে। আপনারা ঘরে থাকুন, কাউকে খাবারের জন্য কষ্ট করতে হবে না। আমাদের পার্টির স্বেচ্ছাসেবরা ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে আসবে। দয়া করে আপনারা সড়কে ভীড় করবেন না।

এই সময় তিনি জাপা কার্যালয়ে সামনে জড়ো হওয়া নারীদেরকে তিনফুট দুরত্বে দাড় করিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এই সময় বাবলার সঙ্গে উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, সাংবাদিক সুজন দে, জাপা নেতা আসাদ মিয়া প্রমুখ। পরে জাতীয় পার্টির শ্যামপুর থানার সভাপতি কাওসার আহমেদ ও সহ সভাপতি জহিরুল ইসলাম জহির ৫১ নং ওয়ার্ডে এবং ৪৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হানিফ সর্দার ও জাপা নেতা সুনীল টাইগার ৪৭ নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে গিয়ে এমপি বাবলার পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ