মাত্র ২৭ ঘণ্টায় তিন বস্তিতে আগুন রহস্যজনক : ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাত্র ২৭ ঘণ্টার ব্যবধানে রাজধানীর তিন বস্তিতে আগুনের ঘটনা রহস্যজনক। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে বস্তিতে অগ্নিকাণ্ড এবং দখল-পাল্টা দখলে জড়িত চিহ্নিত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, বস্তির নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের মদদপুষ্টরা ষড়যন্ত্র করে এসব আগুন দিয়েছে বলে ভুক্তভোগীদের ধারণা। আগুন লাগিয়ে দখল-পাল্টা দখল, অসৎ প্রক্রিয়ায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, অবাধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির দৌরাত্ম্য নিয়ন্ত্রণে রাখতে বেপরোয়া তারা।

মির্জা ফখরুল বলেন, করোনা পরিস্থিতির মধ্যে পল্লবীর কালশী এলাকার বাউনিয়া বাঁধ বস্তি, মহাখালীর সাততলা বস্তি এবং মোহাম্মদপুরের বাবর রোডে বিহারিপট্টিতে অগ্নিকাণ্ডে অসংখ্য নিম্নআয়ের মানুষ ঘরবাড়ি, সম্পদ, অর্থ, পরার কাপড় এমনকি রান্না করার সম্বলটুকু হারিয়ে দিশেহারা। এই তিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসন, পর্যাপ্ত ত্রাণ ও আর্থিক সহযোগিতারও দাবি জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বিগত তিন বছরে ঢাকায় বিভিন্ন বস্তিতে ৯৫৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত একটিরও অভিযোগপত্র দিতে পারেনি। বস্তিগুলোতে বিভিন্ন সময় অগ্নিসংযোগ ঘটিয়ে একদিকে ভূমিদস্যুরা প্রচুর অর্থবিত্তের মালিক বনে যাচ্ছে। অন্যদিকে খেটে খাওয়া অসহায় মানুষ অগ্নিকাণ্ডের কারণে এক বস্তি থেকে অন্য বস্তিতে ছুটে বেড়াচ্ছে মাথা গোঁজার ঠাঁইয়ের আশায়।

মির্জা ফখরুল বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার কিংবা সিটি করপোরেশন না থাকার চরম বিপদের মুখোমুখি হয়েও ভুক্তভোগী মানুষরা সাহায্য-সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে। অগ্নিকাণ্ডে যারা সম্বলহীন, তারা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণসামগ্রী পায়নি বলে জানা গেছে। শীতের মধ্যে খোলা আকাশের নিচে তারা অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে। তিনি বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা উন্নয়নের জোয়ারের কথা বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছেন। অথচ দেশে প্রকৃত অর্থে কীসের উন্নয়ন হচ্ছে, তা এসব বস্তি ও বস্তিবাসীর দিকে তাকালেই ফুটে ওঠে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী